শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পাথর মেরে হত্যার নিন্দা ও পিআর পদ্ধতির নির্বাচন প্রত্যাখ্যান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে এক ব্যক্তিকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

শনিবার (১২ জুলাই) রাজধানীর রামপুরার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আমেলা কমিটির বৈঠকে এ কথা বলেন তারা। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সভাপতি মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী এবং পরিচালনা করেন মহাসচিব মাওলানা ড. মহিউদ্দিন ইকরাম।

বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বাংলাদেশে স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জমিয়ত নেতারা বলেন, "জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস আমাদের জানা আছে। তাদের উপস্থিতি দেশের জন্য আত্মঘাতী হবে। জনগণ তা কখনোই মেনে নেবে না।"

এছাড়া, নির্বাচন পদ্ধতি নিয়ে জমিয়তের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, “বাংলাদেশে কোনো পিআর পদ্ধতির নির্বাচন হবে না। এ পদ্ধতি জাতীয় ঐক্য নয়, বরং বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “আমরা গত ১৬ বছর ধরে আওয়ামী সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। এখন কেউ কেউ আগস্টের ৩-৪ তারিখে আন্দোলন করে সংসদে যেতে চায় এবং পিআর পদ্ধতি চালু করতে চায়। আমাদের অবস্থান পরিষ্কার—এই পদ্ধতির কোনো স্থান বাংলাদেশে নেই।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ