শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: জামায়াত আমির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সম্প্রতি দিনগুলোতে আমাদের সমাজজীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারও নয়। সরকার, রাজনৈতিক দলসমূহ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—সবাইকে সম্মিলিতভাবে এ দায়িত্ব নিতে হবে। এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটুকু থাকা অপরিহার্য।”

ডা. শফিকুর রহমান মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান জানিয়ে বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। তবে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায়, সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অশালীন ভাষায় চরিত্রহনন সমাজে বিশৃঙ্খলা ও অনৈক্যের বীজ বপন করে।”

তিনি আরও বলেন, “এই ধরনের আচরণ কেবলমাত্র সামাজিক বিভেদ বাড়ায় এবং সামগ্রিকভাবে জাতিকে ক্ষতিগ্রস্ত করে। তাই সংযত, সচেতন ও দায়িত্বশীল আচরণ সকলের জন্য জরুরি।”

শেষে তিনি সমাজের প্রতিটি স্তরে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন—

“মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তাওফিক দান করেন। আমিন।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ