শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলনে হাতপাখার চার প্রার্থীর নাম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও মঙ্গলবার (১৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করে ইসলামী আন্দোলন। 

ঘোষিত প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে হাফেজ কারী নেছার আহমদ আন-নাছিরী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা আলহাজ মুফতি জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। 

তবে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দুটি আসন নিয়ে দলীয়ভাবে এখনো সিদ্ধান্ত বাকি রয়েছে। দ্রুতই দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী ঘোষণা করা হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ