রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজাকার স্লোগানে বিএনপিও ধ্বংসের দিকে যাচ্ছে: শায়খে চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যে রাজাকার স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই একই স্লোগানের পথ ধরেই এবার বিএনপিও ধ্বংসের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর সিএমবি মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

শায়খে চরমোনাই বলেন, বিএনপি এখন স্লোগান দেয়, 'এই দেশে রাজাকার থাকবে না!' অথচ তাদের দল গঠনের ইতিহাসে রয়েছে এক নম্বর রাজাকার শাহ আজিজ, যাকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, বিএনপি নেতারা জানেই না তাদের দলের প্রতিষ্ঠাতার প্রধানমন্ত্রী কে ছিলেন, কতজন মন্ত্রী রাজাকার ছিলেন। জ্ঞানের অভাবেই এখন তারা নিজেদের বিরুদ্ধেই স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগ যেমন এ স্লোগানের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি বিএনপিও হবে।

রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন, ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ১৯৭১ সালের গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা ও ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে জনসভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ