শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় অন্তর্বর্তী সরকার আর ঐকমত্য কমিশনের থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ২৪'র গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির মৌন মিছিলপূর্ব সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারা আবারো ফ্যাসিবাদকে ফিরিয়ে দিতে চায়। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুসংহত করতে হবে।

তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোট আর স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের হীন উদ্দেশ্য আছে। এক সময় যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলো তারাই রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ