শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

 শুনে রাখো পুরান বা নব্য রাজাকার, দেশটা আমার বাপ দাদার: ইশরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পোস্টে কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলে রাজনীতি সচেতনরা অকপটে বুঝে ফেলবেন আজ শনিবার জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরেই তার এমন অভিমত।

পোস্টে তিনি লেখেন, “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার?” -এই স্লোগান খু*নি হাসিনার জন্যে প্রযোজ্য। হাসিনার অবৈধ ক্ষমতার জন্যে যারাই হুমকি হয়েছে তাদেরকে বাংলা ছাড়তে বলেছে।

বিএনপি নেতা লেখেন, কিন্তু আমাদের জন্যে হা বাংলাদেশ আমার বাপ দাদার। কোন অর্থে? এই বাংলাদেশে আমার বাপ দাদার জন্ম হয়েছে, তাদের কবর শায়িত আছে। তাই আমাদের সব দেশপ্রেমিক জনগণ যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী তাদের কাছে- বাংলা আমার বাপ দাদার।

তিনি আরও লেখেন, পূর্বে যারা বাংলাদেশ স্বাধীন চায় নাই তারা যদি আবারও পরাধীনতার বিনিময়ে কিছু পেতে চায় তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। হাসিনার মতোই যাকে আমি অনেক আগেই ‘নব্য রাজাকার’ প্রকাশ্যে বলেছি।

অথবা সদ্য রাজনীতিতে আসা অনভিজ্ঞ বাচ্চারা যদি স্বৈরাচারী কায়দায় নিজেদের এক্সপেরিমেন্ট করতে গিয়ে পতিত ফ্যাসিবাদকে সংগঠিত করার ক্ষেত্র তৈরি করে দেয়, তাদেরকে বাংলা না কিন্তু বাংলাদেশের ক্ষমতা ছাড়তে হবে। ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা তোমাদের বাপেরও না।’ সবশেষ তিনি লেখেন, ‘শুনে রাখো পুরান বা নব্য রাজাকার বা স্বৈরাচার, দেশটা আমার বাপ দাদার।’ রক্ষাও আমারই করবো ইনশাআল্লাহ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ