শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘এনসিপির মঞ্চ ভেঙে বিএনপিও আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের এক বছর এখনো পুর্ণ হয় নাই। এরই মধ্যে বিএনপির নেতাকর্মীদের আচরণ জাতিকে আবারো আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে; এটা দুঃখজনক। আজকে কক্সবাজারের চকরিয়াতে যে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চ ভাংচুর করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আজ ১৯ জুলাই গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, রাজনীতিতে সমালোচনা থাকবেই। কিন্তু দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজীর সাথে বিএনপির সম্পৃক্ততা বারংবার উঠে আসা সত্যেও বিএনপি রাজনৈতিক সমালোচনা নিতে পারছে না। তাদের প্রধান নেতাকে তারা শেখ মুজিবের মতোই সমালোচনার উর্ধে জ্ঞান করছে। যা স্পষ্টত স্বৈরতন্ত্রের দিকে ইঙ্গিত করে।

আওয়ামী লীগ শেখ মুজিব ও হাসিনাকে সেক্রেড বানিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিলো, আর বিএনপি সালাহউদ্দিন আহমেদের মতো দ্বিতীয় সারির নেতাকেও সেক্রেড বানিয়ে এনসিপির ওপরে হামলা করেছে। এটা আমাদের আরো নির্মম স্বৈরতন্ত্রের আভাস দিচ্ছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজারে এনসিপির নেতৃবৃন্দ কারো নাম ধরে সমালোচনা করে নাই। বরং সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজদের সমালোচনা করেছে। এই সাধারণ সমালোচনা জনাব সালাহউদ্দিন আহমেদের অনুসারীদের গায়ে লাগলো কেন? তবে কি জনাব সালাহউদ্দিন আহমেদ এসবের সাথে জড়িত?

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বিএনপির প্রতি আহবান রেখে বলেন, অসহিষ্ণু হবেন না, আক্রামনত্মক হবেন না। জুলাইয়ের পরে মানুষ সহিংস রাজনীতি আর দেখতে চায় না। তাই কর্মীদের সংযত করুন। ইতিবাচক রাজনীতি করুন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ