রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে খেলাফত মজলিস আমির-মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে ইবনে সিনা হাসপাতালে গেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এ সময় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন। 

শনিবার (১৯ জুলাই) রাতে ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে ছুটে যান খেলাফত মজলিস নেতারা। তারা জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। 

এর আগে সন্ধ্যায় জামায়াত আমিরকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান।  তা সত্ত্বেও কয়েক সেকেন্ড পরই তিনি মঞ্চে বসেই বক্তব্য দেওয়া শুরু করেন এবং কয়েক মিনিট কথাও বলেন। 

সমাবেশ শেষে জামায়াত আমিরকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের প্রচার বিভাগ থেকে জানানো হয়, জামায়াত আমিরের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ