রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জাতীয় নির্বাচনে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার আহ্বান তারেক রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবেগে না ভেসে এবং ভুল সিদ্ধান্ত না নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে ২০২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জনগণকে দায়িত্বশীল হতে হবে। যেন আবেগতাড়িত সিদ্ধান্ত কিংবা ভুল পথে হাঁটার কারণে আবারও চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ সৃষ্টি না হয়।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে আমরা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে পারি এবং তাদের আত্মত্যাগের ঋণ পরিশোধের পথ তৈরি করতে পারি।”

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ