বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

উত্তরায় বিমান দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাই’র উদ্বেগ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ (২১ জুলাই) বেলা সোয়া ১টায় উত্তরার মাইনস্টোন কলেজ ভবনের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একটা স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন হয়ে আছি। এখন প্রাথমিক কাজ হিসেবে দ্রুততার সাথে উদ্ধার কাজ সমাপ্ত করতে হবে। আহতদের যথাযথ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা জেনেছি, বাংলাদেশ সেনাবাহিনী , বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। আমরা আশা ও দোয়া করি যাতে ক্ষয়-ক্ষতি যথাসাধ্য কমিয়ে আনা যায়।

পীর সাহেব চরমোনাই নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এই দুর্ঘটনার কারণ তদন্ত করতে হবে। এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোন দুরভিসন্ধি আছে তা খতিয়ে দেখতে হবে। প্রশিক্ষণ বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিলো কিনা তাও খতিয়ে দেখতে হবে। সবকিছু ঠিক থাকলেও রাজধানীর মতো এতো জনবহুল শহরে প্রশিক্ষণের জন্য বিমান উড্ডয়ন করার যথার্থতাও বিবেচনা করতে হবে।

পীর সাহেব চরমোনাই দেশবাসীকে দোয়া ও মোনাজাত করার আহবান জানান। এবং দুর্ঘটনার কাছাকাছি থাকা সকলকে সামর্থ অনুযায়ী উদ্ধারকাজে সহায়তা করার আহবান জানান। এবং আহতের রক্তের প্রয়োজন হলে সাধ্যমতো এগিয়ে আসার আহবান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ