রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য খেলাফত মজলিসের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিমান দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজে নিহতদের মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি মুফতী সাইফুল হক, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা শরিফ আহমদ উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, বায়তুলমাল সম্পাদক আব্দুল হান্নান সরকার, দাওয়া'হ বিষয়ক সম্পাদক মুহা গিয়াসউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এনায়েত রাব্বি একরাম, যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা মনসুরুল আলম প্রমূখ।

দোয়া মাহফিলে নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের আশু সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয় এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানানো হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ