বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

হেফাজতের মামলা প্রত্যাহার নিয়ে নতুন তথ্য জানালেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ২০১৩ ও ২০২১ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক হারে দমন-পীড়ন চালায়। ওই সময় সারাদেশে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে। সেই মামলাগুলো প্রত্যাহারের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে হেফাজতে ইসলাম। 

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে হেফাজতের পক্ষ থেকে বারবার এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল একাধিকবার হেফাজতের মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে সেই মামলাগুলোর কয়েকটি প্রত্যাহারও হয়েছে। 

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) বুধবার (২৩ জুলাই) হেফাজতের মামলা প্রত্যাহার নিয়ে নতুন তথ্য জানিয়েছেন। 

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাওলানা মামুনুল হক লিখেন- হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত ২২৪টি মিথ্যা মামলার মধ্যে ১৭৬টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে মর্মে আশ্বস্ত করলেন মাননীয় আইন উপদেষ্টা। যার মধ‍্যে বি.বাড়িয়ার ৭১টি মামলার মধ‍্য হতে ৬৯টি রয়েছে।

মাওলানা মামুনুল হক লিখেন- অবশিষ্ট মামলাগুলোও পর্যায়ক্রমে প্রত‍্যাহার করবেন বলে কথা দিয়েছেন। আমরা সহযোগিতাই করতে চাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ