রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

'জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে'


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, “জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সর্বস্তরে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু বর্তমান শাসনব্যবস্থা সেই প্রত্যাশাকে বারবার উপেক্ষা করেছে। 
জনগণের ভোটাধিকার রক্ষা এবং কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি এখন সময়ের দাবি।”

শুক্রবার (২৫ জুলাই) ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচন ব্যবস্থায় জনগণের প্রকৃত মতামত জাতীয় সংসদে প্রতিফলিত হয় না। পিআর পদ্ধতি চালু হলে রাজনৈতিক বৈচিত্র্য সংরক্ষিত থাকবে, সব রাজনৈতিক দলের সমান সুযোগ সৃষ্টি হবে, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং একটি কার্যকর জাতীয় ঐক্য গড়ে উঠবে।”

তিনি এ বিষয়ে সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও গণতান্ত্রিক শক্তিকে একযোগে কাজ করার আহ্বান জানান।

কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন, জয়েন্ট সেক্রেটারি এইচ এম রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দিন আহম্মেদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ