রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘শেখ হাসিনাও তো বাংলাদেশি, তাকে পুশইন করছেন না কেন?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ। তাকে পুশইন করছেন না কেন?’

সোমবার (২৮ জুলাই) নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে ভারতে গেছেন, তাদের পুশইন করা হচ্ছে না। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ভারতের এমন আচরণ। হাজার বছর ধরে যেসব মুসলমান নাগরিক ভারতে বসবাস করছেন, যারা বাংলা ভাষায় কথা বলেন—তাদের ‘‘বাংলাদেশি’’ আখ্যা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সরকারের উচিত এদের পুশব্যাক করা।’

তিনি আরও বলেন, ‘এটা নতুন নয়, আগেও এমন চেষ্টা হয়েছে এবং তখন তা পুশব্যাক করা হয়েছিল। একটি দেশপ্রেমিক, জাতীয়তাবাদী সরকারের জন্য এটাই উচিত কাজ।’

ভারতে আশ্রয় নেওয়া দুর্বৃত্তদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাংকের টাকা পাচারকারী, গণহত্যাকারী, লুটেরা—এদের আশ্রয় দেওয়া হয়েছে ভারতে। কিন্তু শেখ হাসিনাসহ তাদের কাউকেই পুশইন করা হচ্ছে না।’

রিজভীর অভিযোগ, ‘ভারত এমন একটি সরকার চায়, যেটি তাদের পছন্দমতো চলবে। জনগণের পছন্দ-অপছন্দ তাতে তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো তাদের মনোনীত প্রতিনিধিকে ক্ষমতায় রাখতে চায়, আর শেখ হাসিনা সেই প্রতিনিধির ভূমিকায় ছিলেন।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ