রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য নিজের করে নিয়েছে। কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, যারা নিখোঁজ হয়েছেন—তাদের দিকে কেউ তাকায়নি।”

তিনি আরও বলেন, “সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সে সংস্কার কোনো কাজেই আসে না। শুধু নামমাত্র সংস্কার দিয়ে জনগণের মন পাওয়া যায় না।”

গুম হওয়া ব্যক্তিদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে পারব কি না জানি না। তবে তাদের পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ এখনো আছে। তাদের পাশে না দাঁড়ালে আমরা সবাই দায়ী থাকব।”

তিনি অভিযোগ করে বলেন, “গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে বের করার ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি।”

এ সময় তিনি ঘোষণা দেন, “বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।”

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ