রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দাওয়াতি মাস উদযাপনে বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাস উদযাপিত হবে। এটি যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষে বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার (২৯ জুলাই) বাদ মাগরিব রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।

বৈঠকে দাওয়াতি মাস সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গৃহীত হয়। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন- বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত জনগণের মাঝে ছড়িয়ে দিতে সব শাখাকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ