রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার, দোয়ার আহ্বান দলীয় মহাসচিবের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ায় শনিবার (০২ আগস্ট) সকালে তার বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এক বিবৃতিতে তিনি জানান, ডা. শফিকুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, “সুধী, শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান— আমরা যেন মহান আল্লাহ তা'য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে যে যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করি। আল্লাহ তা’য়ালা যেন তাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে আমাদের মাঝে ফিরে আসার তাওফিক দেন— এই দোয়াই করছি।”

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় দায়িত্ব পালন করছেন। তার দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্বেগ ও দোয়ার আবহ ছড়িয়ে পড়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ