রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাল চাঁদপুরে যাচ্ছেন ইবনে শাইখুল হাদিস, ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুরের কচুয়ায় আগামীকাল শনিবার (২ আগস্ট) আগমন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস)। তার আগমনকে ঘিরে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ধর্মপ্রাণ তৌহিদি জনতার মাঝে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রত্যাশা।

ইতোমধ্যেই কচুয়ার গুরুত্বপূর্ণ মোড়, বাজার, ইউনিয়ন সদর এবং প্রবেশপথসমূহে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন স্বাগত তোরণ ও ব্যানার। বিভিন্ন স্থানে চলছে প্রচারণামূলক কার্যক্রম, লিফলেট বিতরণ এবং সভাস্থলে প্রস্তুতির দৃশ্যমান ব্যস্ততা। বিশেষ করে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আগামী দিনের বিশাল জনসভাকে কেন্দ্র করে স্থানীয় আলেম-উলামা, ছাত্রসমাজ ও রাজনৈতিক সংগঠকদের মধ্যে তৈরি হয়েছে এক বিরল ঐক্য ও সহযোগিতা।

বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার দায়িত্বশীলগণ দিনরাত পরিশ্রম করে প্রস্তুত করছেন সভাস্থল। গেট, স্টেজ, সাউন্ড সিস্টেম সবকিছুতেই চলছে চূড়ান্ত প্রস্তুতি।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আনিসুর রহমান কাসেমী বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। মাঠ, মঞ্চ, নিরাপত্তা, ব্যবস্থাপনা সবখানেই চলছে চূড়ান্ত কাজ। ইনশাআল্লাহ আগামীকালের জনসভা হবে কচুয়ার ইতিহাসে একটি নতুন মাইলফলক।

তিনি আরও বলেন, এই জনসভাকে ঘিরে দলমত নির্বিশেষে মানুষের মাঝে তৈরি হয়েছে এক আশাবাদী মনোভাব। আমরা আশা করছি, কচুয়ার প্রতিটি জনপদ থেকে আগামীকাল মানুষের ঢল নেমে আসবে, ইনশাআল্লাহ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ