রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে মজলিসের প্রতিনিধি দল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে আজ সোমবার (৫ আগস্ট) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আয়োজিত 'জুলাই ঘোষণাপত্র' অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তাঁর সঙ্গে থাকবেন দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন, জাতীয় সংলাপের ভিত্তি তৈরির প্রচেষ্টা এবং ভবিষ্যৎ সুষ্ঠু রাজনৈতিক ধারার ভিত্তি নির্ধারণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তর ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় গঠনমূলক ও ন্যায়সংগত ভূমিকা রেখে এসেছে।

এই ধারাবাহিকতায় বাংলাদেশের বৃহত্তর ইসলামী জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করতে বাংলাদেশ খেলাফত মজলিস এই ঐতিহাসিক আয়োজনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ