রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি এভাবে বর্বরযুগীয় কায়দায় হামলার শিকার হয়ে প্রাণ হারান তাহলে এমন নির্মমতা দেখতে আমরা মোটেই প্রস্তুত নই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন অবস্থাতেই এর দায় এড়াতে পারে না। এই নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

তাঁরা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং  লোমহর্ষক এই ঘটনার সুষ্ঠু তদন্তও করতে হবে।

 আজ শুক্রবার (৮ আগস্ট)গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে জমিয়ত নেতৃদ্বয় এসব কথা বলেন।

নিহত সাংবাদিক তুহিনের মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নেতৃদ্বয় আরো বলেন, কোন একজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করার অর্থ গোটা মানবজাতিকে হত্যা করা। অতএব এ রকম জঘন্যতম হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, এ ধরণের দুর্বৃত্তায়ন ও মানবতাবিরোধী অপরাধকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার বিরুদ্ধেও সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে না পারলে কোন পরিকল্পনাই সফল হবে না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ