রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গাজীপুরে সাংবাদিক হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : শিশির মনির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির বলেছেন, গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুক্রবার (৮ আগস্ট) নিজ জেলা সুনামগঞ্জে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন,
“সাংবাদিকদের মত প্রকাশ ও কথা বলার স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। যেখানে সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে পারবেন না, সেখানে গণতন্ত্র টিকে থাকা কঠিন।”

তিনি আরও বলেন,
“সাংবাদিকতা যদি সততা ও ন্যায়নীতির ভিত্তিতে পরিচালিত হয়, তবে গণতন্ত্র হবে শক্তিশালী এবং টেকসই। গাজীপুরে যেটি ঘটেছে, তা কেবল দুঃখজনকই নয়, এটি একটি সমাজের জন্য অশনিসংকেত।”

সাংবাদিক হত্যার বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার প্রত্যয় জানিয়ে বলেন,
“ঢাকায় ফিরে বিষয়টি নিয়ে আমি খোঁজখবর নেব। যদি কোনোভাবে আইনি বা ব্যক্তিগত উদ্যোগ নেওয়ার সুযোগ থাকে, আমি তা করব।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ