রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খুলনার ৬ আসনে হাতপাখার প্রার্থী যারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খুলনার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
 
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি ও মিডিয়া সেলের আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন জানান, গত ২৬ জুলাই খুলনার শিববাড়ি মোড়ের গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম খুলনার ৬টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
 
খুলনার ৬ টি আসনের প্রার্থীরা হলেন-       
খুলনা ১ আসন: খুলনা ১ নম্বর আসনের (বটিয়াঘাটা-দাকোপ) প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ সভাপতি মাওলানা আবু সাঈদ।
খুলনা ২ আসন: খুলনা ২ নম্বর আসনের (সদর-সোনাডাঙ্গা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মুফতি আমানুল্লাহ।
 
খুলনা ৩ আসন: খুলনা ৩ নং আসনের (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী-আড়ংঘাটা) প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।
 
খুলনা ৪ আসন: খুলনা ৪ নং আসনের (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ।
 
খুলনা ৫ আসন: খুলনার ৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম।
 
খুলনা ৬ আসন: খুলনা ৬ আসনের (পাইকগাছা-কয়রা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
 
এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ