রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হকের উপর অবিচল থাকলে বিজয় অবশ্যম্ভাবী: মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুমিনের জীবনে পরাজয় বলে কিছু নেই উল্লেখ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে খেলাফত মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেছেন, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠায় জান-মাল নিয়ে প্রস্তুত থাকা এবং হকের উপর অবিচল থাকার মাধ্যমে আল্লাহর গায়েবী নুসরাতেই বিজয় আসবে।

সোমবার (১১ আগস্ট) সকাল ৭টায় মারকাজুল খেলাফত জামিয়া নূরীয়ায় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “হযরত হাফেজ্জী হুজুর (রহ.) ছিলেন যুগশ্রেষ্ঠ আধ্যাত্মিক রাহবার। তাঁর রেখে যাওয়া আমানত রক্ষায় খেলাফত আন্দোলনের প্রতিটি কর্মীকে সচেতন থাকতে হবে এবং ইখলাসের সাথে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় খেলাফতের কাজকে বেগবান করতে হবে।”

সভায় কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী নগর নেতৃবৃন্দকে নসীহা ও দিকনির্দেশনা দেন। এসময় ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান বিগত কাজের রিপোর্ট ও ভবিষ্যৎ পরিকল্পনা আমীরে খেলাফতের হাতে তুলে দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জীসহ মহানগরের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ