রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আরেকটি ১/১১-এর ক্ষেত্র তৈরি করবেন না: জামায়াতের নায়েবে আমির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সংকট সমাধানে সরকার ও সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি সতর্ক করে বলেন, “দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না, জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, আরেকটি ১/১১-এর ক্ষেত্র তৈরি করবেন না। আমরা চাই জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন।”

বুধবার রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগর জামায়াতের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং এর ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপিকে ইঙ্গিত করে তাহের বলেন, “অনেকে বলে পিআর (আনুপাতিক ভোট পদ্ধতি) বোঝে না, অথচ জরিপ বলছে ৭১ শতাংশ মানুষ এর পক্ষে। জনগণ বোঝে, কিন্তু আপনারা বুঝেও না বোঝার ভান করেন কেন? জনগণের এ চাহিদার বিরোধিতা করার কারণ কী?”

তিনি আরও বলেন, “কেউ কেউ বলেন, ক্ষমতায় গেলে সংস্কার করবেন। তাহলে কি তারা ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেয়েছেন? ভোটের আগেই যদি কোনো দল নিশ্চিত হয় তারা জিতবে, তবে নির্বাচন কেমন হবে তা সহজেই বোঝা যায়।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ