রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি, তারা এর চিন্তাও নির্মাণ করেছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম-শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন তরুণ আলেম প্রজন্ম-২৪ এর উদ্যোগে "শাপলা থেকে জুলাই অভ্যুত্থান: ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশা" শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তরুণ আলেম প্রজন্ম-২৪ এর সভাপতি মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হুজাইফা ইবনে ওমরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—আলেম লেখক ও বুদ্ধিজীবী কবি মুসা আল হাফিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম, মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সাল, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, বাড্ডা কামিল মাদরাসার লেকচারার মাওলানা মাহমুদুল হাসান প্রমূখ।

মুসা আল হাফিজ বলেন, "ইসলামপন্থীরা জুলাই অভ্যুত্থানে শুধু অংশ নেননি—তারা এই অভ্যুত্থানের চিন্তা নির্মাণ করেছেন, সংগঠিত করেছেন এবং বুলেটের মুখে রাজপথে দাঁড়িয়েছেন। জুলাইয়ের ১৮ তারিখে যখন আন্দোলন কেবল কোটা ইস্যুতে সীমাবদ্ধ ছিল, তখনই আমি লেখনীর মাধ্যমে হাসিনা পতনের রূপরেখা দিয়েছি, যা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। অথচ আজ ইসলামপন্থীদের অবদানকে পরোক্ষভাবে অস্বীকারের চেষ্টা হচ্ছে।"

মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, শাপলার আন্দোলনে দেশে ইসলামপন্থার যে উত্থান হয়েছিল, জুলাই অভ্যুত্থান ও বিজয়োল্লাসে আমরা তার সুস্পষ্ট বহিঃপ্রকাশ দেখেছি।

গোলটেবিল বৈঠকের সূচনা বক্তব্য দেন সভাপতি পরিষদ সদস্য মাওলানা আশরাফ মাহদী। এছাড়া বক্তব্য রাখেন—সভাপতি পরিষদ সদস্য মাওলানা মাবরুরুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা নূহ বিন হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল করীম নোমানী এবং সহ অর্থ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ