রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস উদযাপন উপলক্ষে দাওয়াতি কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) বিকাল তিনটায় বাবরি চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি শরীফ সাইদুর রহমান এবং পরিচালনা করেন মহানগরীর বায়তুল মাল সম্পাদক মাওলানা মুজাহিদুর রহমান। 

এতে আলোচনা করেন খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতী অলিউল্লাহ মাহমুদ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা হাকীমাতুল ইসলাম, মাওলানা মনির হোসাইন ও মাওলানা মারুফ বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন পেশার কয়েকজন ভাই বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্যপদ গ্রহণ করে সংগঠনে যোগদান করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ