শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আধিপত্যবাদী শক্তি দেশের মানচিত্র ধ্বংসের চেষ্টা করেছে : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী গোষ্ঠী এই দেশের মানচিত্র ধ্বংস করার চেষ্টা করেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “বাকশালের অন্ধকার অধ্যায় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের ফলে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এত অল্প সময়ে তিনি মানুষকে নিরাপত্তা, স্বস্তি ও বাঁচার নিশ্চয়তা দিয়েছিলেন, যা চক্রান্তকারীরা সহ্য করতে পারেনি।”

তিনি আরও বলেন, “দেশকে আবারো ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে। ১৬ বছর ধরে ৭৫ সালের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন। চলছে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের অপচেষ্টা, সংবাদপত্রের স্বাধীনতা পদদলিত করা এবং ভিন্নমতের দমন।”

রিজভীর দাবি, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। তার ভাষায়, “আমাদের কাজ শেষ হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে হয়তো আরও কঠিন পথ অতিক্রম করতে হবে। দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত হয়নি। নানা ধরনের চক্রান্ত ও মাস্টার প্ল্যানের খবর আমরা পাচ্ছি।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক জিকে গউসসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ