রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির তীব্র নিন্দা হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ‘সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সমকামী সাফওয়ান চৌধুরি রেবিল কেবল ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারে জড়িত নয়, বরং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন স্বনামধন্য গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশের চিন্তাশীল সমাজে সুপরিচিত। বহু বই ও গবেষণাপত্রের মাধ্যমে তিনি ধর্মীয় চেতনা, জাতীয়তা, ইতিহাস ও সমকালীন রাজনীতির বিশ্লেষণ তুলে ধরেছেন। অপরদিকে তরুণ লেখক ও সমাজ বিশ্লেষক আসিফ মাহতাব ইসলামী আদর্শ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রচিন্তা এবং সাংস্কৃতিক আগ্রাসনবিরোধী বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির জন্য তরুণ প্রজন্মের মাঝে বিশেষভাবে সমাদৃত। তাদের মতো চিন্তাশীল ব্যক্তিত্বের প্রতি প্রাণনাশের হুমকি কেবল ব্যক্তি আক্রমণ নয়, বরং দেশের চিন্তার স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপরও সরাসরি আঘাত।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ‘অবিলম্বে সাফওয়ান চৌধুরি রেবিলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের হীন ও ন্যক্কারজনক কাজের সাহস না পায়।’

তিনি এ ঘটনার প্রেক্ষিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যেকোনো মূল্যে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করতে হবে। এ ধরনের উগ্রপন্থী ও বিপথগামী চক্রকে প্রতিহত করতে সমাজের সর্বস্তরের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ