রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের দক্ষিণখান থানা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন দক্ষিণখান থানা ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাতে দক্ষিণখান থানার সভাপতি মাওলানা গাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা রিয়াদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিনখান থানার সহ-সভাপতি মাওলানা খাইরুল ইসলাম খান জিহাদী, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হুজাইফা, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রতিটি দায়িত্বশীলকে নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে। বর্তমানে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দাওয়াতি মাস চলমান রয়েছে; নতুন সদস্য সংগ্রহের এ সুযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে। পাশাপাশি ঢাকা-১৮ আসনে নেয়ামতুল্লাহ আমিনকে বিজয়ী করতে কর্মীদেরকে পরিকল্পিতভাবে মাঠপর্যায়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি মাওলানা নেয়ামতুল্লাহ আমিন তার বক্তব্যে বলেন, সংগঠনের সফলতা নির্ভর করে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর। প্রতিটি দায়িত্বশীলকে মাঠপর্যায়ে সক্রিয় থেকে দাওয়াতি মাসকে সফল করতে হবে এবং নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সভা শেষে ২০২৫-২৬ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট দক্ষিণখান থানা কমিটি ঘোষণা এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করানো হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ