রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সাভার বলিয়ারপুরের জমজম নুর সিটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সাভার থানার দাওয়াতি মাসের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে৷ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রব্বানী (সংসদ সদস্য প্রার্থী ঢাকা-১৯)৷

সাভার থানার সভাপতি ও ঢাকা-২ (সাভার- কেরানীগঞ্জ) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাফেজ নুর মোহাম্মদের সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, জেলা সহ- সভাপতি মাওলানা শাহেদ জহিরি, বরিশাল-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সহ- সভাপতি মুফতি সুলতান মাহমুদ, মাওলানা আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি নাজমুল ইসলাম শাকিল, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি খন্দকার কাউসার হুসাইন, জেলা শ্রমিক মজলিসের সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ৷

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল হাসান আওলাদ৷

অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ