রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকা-১৫ ও ১৬ আসনে প্রার্থী নির্ধারণে বাংলাদেশ খেলাফত মজলিসের নীতিগত সিদ্ধান্ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের মিরপুর জোনের দায়িত্বশীলদের নিয়ে এক জরুরি বৈঠক গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বাদ এশা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে ঢাকা-১৫ ও ঢাকা-১৬ সংসদীয় আসনে আসন্ন নির্বাচনে প্রার্থী নির্ধারণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, সহ-সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমদ, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সমাজকল্যাণ সম্পাদক মুফতি আব্দুল আজিজ কাসেমী, নির্বাহী সদস্য মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই, রূপনগর থানা সভাপতি মাওলানা শোয়াইব আহমদ,

বাইতুলমাল সম্পাদক মাওলানা মিজানুর রহমান, কাফরুল থানা সাধারণ সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম, ভাষানটেক থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা অলিউল্লাহ ইউনুসি, পল্লবী থানা সহ-সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল্লাহ কাসেমী ও মাওলানা এইচ এম খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ