রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মাটিতে গুম ও হত্যাকাণ্ডের জন্য সাব্যস্তভাবে দায়ী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে।

শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন ও চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশনকে জনগণের কাছে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছেন, তাদের কান্না থামানো হয়নি। আমরা এই পরিবারগুলোর পাশে আছি এবং যতক্ষণ না বিচার নিশ্চিত হয়, আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং একটি মানবতার বিরুদ্ধে অপরাধ। বাংলাদেশের ১৭শ নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের ৬০ লাখের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।”

এসময় তিনি শিক্ষার্থীদের, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকদের উদ্দেশ্যে বলেন, “ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ কখনও ন্যায্য হতে পারে না। আমাদের দেশে প্রথমবারের মতো এই রকম ঘটনা ঘটেছে এবং এর জন্য বিচার নিশ্চিত করা জরুরি।”

অনুষ্ঠানে ‘মায়ের ডাক’-এর সভাপতি সানজিদা ইসলাম তুলি, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ