রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দফাসহ ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে।

শাহবাগ চত্বরে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়, ২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী গোষ্ঠী যেন রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে, সেজন্য জরুরি ভিত্তিতে মৌলিক রাষ্ট্রসংস্কার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কারকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের দাবি জানানো হয়।

এ ছাড়া ঘোষণাপত্রে আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের প্রতিটি ভোটের মূল্যায়ন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ এবং জাতীয় সরকার গঠনে সংসদের উভয় কক্ষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেওয়ার প্রস্তাব করা হয়।

সমাবেশ থেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ ঘোষণা ও এর আইনগত ভিত্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্বপ্ন ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

ঘোষণাপত্রে আরও বলা হয়, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি ও সন্ত্রাস রোধ, রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত এবং শিক্ষার অনুকূল পরিবেশ গঠনে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে ডাকসু, জাকসু ও রাকসুসহ ঘোষিত ছাত্র সংসদগুলোতে নির্ধারিত তফসিল অনুযায়ী যথাসময়ে নির্বাচন দিতে হবে।

পতিত ফ্যাসিবাদ ও পিলখানা, শাপলা এবং জুলাইসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার পাশাপাশি বিদেশে পালাতক অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার ও শাস্তি নিশ্চিতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের দাবি জানানো হয়।

এ ছাড়া দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও খুনোখুনি রোধে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ