রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে: অধ্যক্ষ মাসউদ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস সিলেট-১ নির্বাচনী আসন (মহানগর ও সদর) থানা, ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান বলেছেন, ফ্যাসিস্ট পরবর্তী সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে সকল অনিয়ম, বৈষম্য দুর করে দেশকে ইনসাফ ও শান্তির দেশ রুপে গড়ে তোলা। দুর্নীতিমুক্ত সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব বাছাই করে তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগরী সভাপতি ও সিলেট-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান। 
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লড়াই করে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।

মহানগর সেক্রেটারি মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসিফ, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ। বক্তব্য রাখেন মহানগরী সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আবদুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা গোলাম রব্বানী, সিলেট সদর উপজেলা সভাপতি  মাওলানা নিজাম উদ্দীন প্রমুখ। 

সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর থানা, ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়ন ভিত্তিক ব্যাপক দাওয়াত ও গণসংযোগ কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বশীলদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ