রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আপ বাংলাদেশের নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার (২৪ আগস্ট) খেলাফত মজলিস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই সংগঠনের নেতাদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে নেতৃবৃন্দের মধ্যে জুলাই গণঅব্যুত্থানের প্রত্যাশা পূরণ, ফ্যাসিবাদের পুনরুত্থান মোকাবেলা, রাষ্ট্রর সংস্কার-সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দুপুর ১২টায় খেলাফত মজলিস কার্যালয়ে আপ বাংলাদেশ ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে আপ বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সংগঠক নাঈম আহমদ, কেন্দ্রীয় সদস্য মুফতি রিদওয়ান হাসান ও মাওলানা মুত্তাকী বিন মুনির। 

খেলাফত মজলিস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কাজী আরিফুর রহমান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ