রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জুলাই শহীদদের অপমানের প্রতিবাদে ঢাবিতে ফজলুর কুশপুত্তলিকা দাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার কুশপুত্তলিকা দাহ করেছে। রোববার (২৪ আগস্ট) এ প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।

ফজলুর রহমান সম্প্রতি এক টক শোতে জুলাই শহীদ ও আহতদের নিয়ে বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য করেছিলেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি ফ্যাসিবাদবিরোধী শক্তির সম্পূর্ণ বিপক্ষে অবস্থান নিয়েছেন।

এর আগে তার দল বিএনপি তাকে শোকজ করে কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয়, “আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। আত্মদানকারী শহীদদের নিয়ে আপনার বক্তব্য দলের আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এতে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আপনার বক্তব্য জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়েছে।”

চিঠিতে আরও বলা হয়, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির ৪শোর বেশি নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে ছাত্র-জনতার ভূমিকা আপনি ক্রমাগত অপমান করেছেন। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ