রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মবের শিকার দাবি করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বাসায় তিনি মবের শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

সোমবার (২৫ আগস্ট) নিজের ফেসবুকে এক পোস্টে বাসায় মব শিকারের তথ্য জানান ফজলুর রহমান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মৃত্যু ছুঁয়েছি একাত্তর সনে, মব আর মৃত্যুভয় আমার নেই।

দেশবাসী সবার কাছে দোয়া প্রার্থী, এই মুহূর্তে বাসায় মবের শিকার।’
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তারা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে গতকাল রবিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ