রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট গঠনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য জোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বেশ কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো জোটের প্রশ্নই আসে না।”

তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার কিংবা বিএনপির মধ্যে কোনো অনিশ্চয়তা নেই।

জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে জানান, এমন কোনো প্রস্তাব বিএনপি গ্রহণ করবে না যা আদালতে প্রশ্নবিদ্ধ হতে পারে। দিনশেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে।

কোনো দল নির্বাচনে না গেলে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, “আগামী নির্বাচন বয়কট করলে সেই দলই রাজনৈতিকভাবে মাইনাস হয়ে যাবে। আশা করি, এ ঝুঁকি কেউ নেবে না।”

প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, প্রার্থী নির্বাচনে তাদের গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি মেধাভিত্তিক রাজনীতি যাঁরা করবেন, তাঁরাই দলে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ