রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

ঢাকা-১৭ আসনে নির্বাচনী বাস্তবায়ন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে একটি শক্তিশালী নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) ইসিবি চত্ত্বরের হোটেল মহারাজে ভাষানটেক, ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানী থানার সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আমিনুল হক তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন ঢাকার মাটি ও গণমানুষের নেতা, উলামায়ে কেরাম সমর্থিত হাতপাখা প্রতীকধারী এমপি পদপ্রার্থী আলহাজ্ব মুফতী ডা. মুহাম্মাদুল্লাহ আনছারী সাহেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আরিফুল ইসলাম, সমন্বয়কারী, ঢাকা মহানগর উত্তর নির্বাচন পরিচালনা কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

আলহাজ্ব জহির আহমেদ সাহেব (সাবেক কাউন্সিলর, ১৫ নং ওয়ার্ড)

মুফতী মাসুদুর রহমান (প্রচার সম্পাদক, ই.আ.বা.ঢা.উ.)

মাওলানা মাহমুদুল হাসান (উপদেষ্টা, ই.আ.বা.ভা.থা.)

মুফতী হাফিজুল হক ফাইয়াজ (ই.যু.আ.ম. কেন্দ্রীয় কমিটি)

এছাড়াও উপস্থিত ছিলেন ভাষানটেক, ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানী থানার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মী এবং সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

সভায় নির্বাচনী কার্যক্রমকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী প্রচারণায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ