রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও যথোপযুক্ত বিচার  নিশ্চিত করতে হবে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জমিয়ত সভাপতি আরও বলেন, এর দায় সরকার ও প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। 

জমিয়তের গৌরবময় ইতিহাস টেনে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সর্বস্তরের মানুষকে এই দলের সাথে সম্পৃক্ত করার জোর তৎপরতা পরিচালনা করুন। 

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলার সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মডেল মসজিদের হলরুমে মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী,অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী,মাওলানা জাকির হোসাইন দাদশী, মাওলানা মুহিউদ্দীন আজাদ ও হাফেজ মাওলানা মোজ্জাম্মেল হক প্রমুখ।

কাউন্সিলে মাওলানা মাহবুবুর রহমানকে সভাপতি, মাওলানা জাকির হোসাইন দাদশীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মুহিউদ্দীন আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ৩২ সদস্যবিশিষ্ট রাজবাড়ী জেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ