রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি নুরের ওপর হামলাকে বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত হিসেবে আখ্যায়িত করেছেন।

শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিবির সভাপতি জানান, নুরুল হক নুরের চোখ, নাক ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, নুর এখনো আশঙ্কামুক্ত নন এবং তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

জাহিদুল ইসলাম বলেন, “এ হামলা অত্যন্ত মর্মান্তিক। আমরা দাবি করছি, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।”

তিনি আরও বলেন, “এ ধরনের নির্মম হামলা দেশের রাজনীতির জন্য ভয়াবহ অশনি সংকেত। সভা-সমাবেশে কিছু বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কাউকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ