শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

যমুনায় এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে তারা যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ বৈঠকের পর সন্ধ্যা সাতটায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকগুলোতে আগামী নির্বাচন আয়োজনের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল বা বিলম্বিত করার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং শেষ পর্যন্ত জনগণের ইচ্ছাই প্রাধান্য পাবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ