শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের খোঁজখবর নেওয়া শেষে ঢামেক হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি, জাতীয় পার্টির (জাপাএন) কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার। তারা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করে গেছে।

রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, বাংলাদেশের সংস্কার হবে, নির্বাচন হবে ও নতুন সংবিধান হবে। এটা জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি।

এসময় নাহিদ ইসলামের সঙ্গে সাথে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে চীন সরকারের আমন্ত্রণে ৫ দিনের সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। এরপর সরাসরি তারা ঢামেক হাসপাতালে চলে যান।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ