রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বৈঠক শেষে সাংবাদিকদের এ দাবি জানান দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, একইভাবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ হওয়া উচিত।’

অধ্যাপক আশরাফ অভিযোগ করে বলেন, ‘গত ৫৩ বছরে জনগণের মতের প্রতিফলন হয়নি। যেই লাউ সেই কদু—এই ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন করলে জনমতের প্রতিফলন ঘটবে না।’

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, কোনো উন্নতি হয়নি। বৈঠকে এ নিয়েও আলোচনা হয়েছে। তার দাবি, সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

অধ্যাপক আশরাফ জানান, প্রধান উপদেষ্টা বিষয়টি গুরুত্বসহকারে নোট করেছেন। তিনি বলেছেন, একটি অপশক্তি সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ