রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

পিআর নয়, জনগণ সরাসরি ভোটেই নির্বাচন চায়: রুহুল কবির রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সাধারণ মানুষ পিআর নয়, সরাসরি ভোট পদ্ধতিতে নির্বাচন চায়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র‌্যালির পূর্বে তিনি এ মন্তব্য করেন।

বর্তমানে আলোচনায় থাকা পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি প্রশ্ন রেখে বলেন, “এখন হঠাৎ করে অনেক রাজনৈতিক দল এ বিষয়ে কথা বলছে। কিন্তু গ্রামের মানুষ বা সাধারণ জনগণ কি জানে পিআর পদ্ধতি কী? দেশে তো এটি কখনো ব্যবহার হয়নি, কোনো নজিরও নেই। জনগণ এটি চায় না।” এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি জিজ্ঞেস করেন, “আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান?” উত্তরে উপস্থিতরা ‘না, না’ বলে স্লোগান দেন।

তিনি আরও বলেন, “জনগণ সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চায়।” আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “ছাত্রদল আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের সংগঠন। যদি ঢাবি শিক্ষার্থীরা অবাধভাবে ভোট দিতে পারে, তবে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খোন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুণ রায়। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির, ডা. জাহাঙ্গীর, ডা. জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ