শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়া মাহফিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল সাত্তার মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দলের কেন্দ্রীয় শূরা সদস্য, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হকের আহ্বানে এক দোয়া মাহফিল বুধবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসিরউদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আযাদ। 

শ্রীপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহরাব আলী মাজেদী, জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদুল্লাহ সাকিব, বাইতুল মাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, শ্রীপুর উপজেলা বাইতুল মাল সম্পাদক ডা. সুজন আহমাদ, যুব মজলিস শ্রীপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আহমাদ, পৌর শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

সংক্ষিপ্ত আলোচনা শেষে মাওলানা আব্দুস সাত্তারের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ