শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দিতে আহ্বান জানালেন ভিপি প্রার্থী আবিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের ভোট উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি অনাবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা যে যেখানেই আছেন, চলে আসুন। বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মত প্রকাশের অধিকার রক্ষায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৭ শতাংশ ছাত্রী এবং ৩৪ শতাংশ ছাত্র ক্যাম্পাসের বাইরে থাকেন। ফলে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট ডাকসু নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আবিদুল ইসলাম খান আরও বলেন, “যেসব অনাবাসিক শিক্ষার্থী এখনো ভোট দেননি, তারা দ্রুত ভোটকেন্দ্রে আসুন। আপনার ভোটাধিকার অমূল্য। আজকে আমরা কারও বিরুদ্ধে অভিযোগ করব না, আজকের দিন হবে শুধু উৎসবের।”

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, “চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই আমি কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো নিয়ম ভঙ্গ করিনি। বরং কয়েকটি কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, কিন্তু অনেকগুলো কেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “ভোটের স্বচ্ছতা নিশ্চিতে প্রার্থীদের ভেতরে প্রবেশের অধিকার আছে। গঠনতন্ত্রেও স্পষ্টভাবে লেখা আছে—পোলিং এজেন্ট ও প্রার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ