বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাস্থ চাঁদপুর জেলার ‘কচুয়া উলামা পরিষদ’র উদ্যোগে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মতবিনিময় সভা। “আগামীর কচুয়া বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা” শীর্ষক এ সভা অনুষ্টিত হবে সাইনবোর্ডস্থ আলম রেস্তোরাঁ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে।

আয়োজক সূত্রে জানা গেছে, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা, কচুয়ার আলেম সমাজের পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং কচুয়ার সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

সভায় ঢাকাস্থ কচুয়ার বিভিন্ন মাদরাসা, মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে কর্মরত উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। তারা আগামীর কচুয়া গড়ার ক্ষেত্রে আলেম সমাজের করণীয়, সামাজিক দায়িত্ব ও ইতিবাচক ভুমিকা নিয়ে আলোচনা করবেন।

ঢাকাস্থ কচুয়া উলামা পরিষদের নেতৃবৃন্দ জানান, এই মতবিনিময় সভার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হবে, যা ভবিষ্যতে সমাজ, শিক্ষা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ