মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ চায় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ইতিহাসের এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা স্মরণ করি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম ও আত্মত্যাগ। শ্রমিক সমাজের অক্লান্ত পরিশ্রম দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের মূল চালিকাশক্তি।

শুক্রবার (১ মে) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন।

বিবৃতিতে দলের শীর্ষ নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে মর্যাদা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তারা সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।

মহান মে দিবসে আমরা এই প্রত্যয় ব্যক্ত করছি যে, একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শ্রমিকবান্ধব সমাজ গঠনে জমিয়ত সর্বদা সোচ্চার থাকবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ