শনিবার, ২৩ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হজ করতে সৌদি আরব গেলেন সেনা প্রধান সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান রাত ১টার মধ্যে ১১ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসকদের বৈঠক হরমুজে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে কঠোর সতর্কতা আমিরাতের ‘দ্রুতবিচারের দাবিকে মধ্যযুগীয় বলে জনতার সঙ্গে উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী’ মসজিদে হারামের খুতবায় হজের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার আহ্বান ‘ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় বলা ইসলামি মূল্যবোধের প্রতি অবজ্ঞা’

‘ঈদুল আজহা: ত্যাগ ও কুরবানির উৎস’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঈদুল আজহা উপলক্ষে ত্যাগ, আত্মশুদ্ধি ও কুরবানির তাৎপর্য তুলে ধরতে রাজধানীর পল্লবীতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে খেলাফত মজলিস পল্লবী থানা শাখার উদ্যোগে ‘ঈদুল আজহা: ত্যাগ ও কুরবানির উৎস’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কী-নোট উপস্থাপক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহীম আকন, সাবেক ভাইস প্রিন্সিপাল, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. রিফাত হোসেন মালিক, অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দীন আহমেদ খন্দকার, মাওলানা মুহাম্মদ আজিজুল হক, মুহাম্মাদ মুজিবুল হক, মাওলানা কামাল হোসেন, ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান এবং হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহসহ প্রমুখ।

বক্তারা বলেন, ঈদুল আজহা কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহভীতির চর্চার মধ্য দিয়ে সমাজে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তারা মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ